ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় সেনাবাহিনীর ২৬ সদস্য নিহত

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর অন্তত ২৬ সদস্য। দেশটির ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষ বাঁধে জান্তা বাহিনীর।


পিডিএফ যোদ্ধাদের দাবি, কায়াহ রাজ্য এবং সাগাইং অঞ্চলে সোমবার (৭ ফেব্রুয়ারি) সংঘর্ষের ফলে হতাহতের ঘটনাটি ঘটে। পাঁচটি জান্তা প্রতিরোধ গোষ্ঠীর সম্মিলিত চিন প্রতিরক্ষা বাহিনী মাইন ব্যবহার করে সামরিক গাড়িকে ক্ষতিগ্রস্ত করে। মাইন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জান্তা বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই শুরু হয়। এতে ৯ সৈন্য ও এক প্রতিরোধ যোদ্ধা নিহত হন।


সামরিক বাহিনীর গাড়ি 'কালে' যাওয়ার পথে দুটি ভিন্নস্থানে তিনবার মাইন ব্যবহার করে। অপরদিকে রবিবার সন্ধ্যায় কালে যাওয়ার পথে আরও কয়েকটা গাড়িতে মাইন হামলা চালানো হয়েছে। এতে ২০ সৈন্য প্রাণ হারান।


সেনা সদস্যদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের সংঘাতের কারণে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহতের খবর পাওয়া গেছে। দিনে দিনে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়াচ্ছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো।


উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে এমন পরিস্থিতি বিরাজ করছে। সু চির মুক্তির দাবির পাশাপাশি জান্তা সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ। এই সরকারের বিরুদ্ধ প্রতিবাদ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত তেরশর বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র : দ্য ইরাবতী

ads
ads
ads

Our Facebook Page

↑